
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Navy Job Circular 2024) প্রকাশিত হয়েছে। নেভি ওয়েবসাইটে www.joinnavy.navy.mil.bd-এ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নাবিক মহিলা নাবিক, এমওডিসি, কমিশন্ড অফিসার, অফিসার ক্যাডেট, সাবমেরিনার, নৌকমান্ডোসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবার আগে প্রকাশিত হয়। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের গভ জবস বিডি পেজে ভিজিট করুন।
Bangladesh Navy Job Circular 2024
পদের নাম: সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫বি ডিইও ব্যাচ
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
৩। শিক্ষা শাখা (মেডিকেল) – পুরুষ।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-ছেলে) প্রাপ্ত হতে হবে।
খ। চেম্বার টেস্ট: প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের শারীরিক মান (ন্যূনতম)।
| উপযুক্ততা | পুরুষ | মহিলা |
| উচ্চতা : | ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) |
| ওজন : | ৫০ কেজি | ৪৭ কেজি |
| বুকের মাপ: | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”) , সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২) | স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮), সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০) |
(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।
জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশি নাগরিক।
পশ্চাৎ প্রবীণতা: বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।
নেভি নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী/স্থায়ী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫বি ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনকারী প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদন ফি: প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ০৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
Bangladesh Navy Job Circular 2024
| প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ নৌবাহিনী |
| নিয়োগ প্রকাশের তারিখ: | ১৭ মে ২০২৪ |
| পদের সংখ্যা: | অর্নিদিস্ট |
| বয়সসীমা: | ১৬-৩০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/এইচএসসি পাশ |
| চাকরির ধরন: | সরকারি চাকরি |
| অফিসিয়াল ওয়েব সাইটে: | www.joinnavy.navy.mil.bd |
| আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
| আবেদনের শেষ তারিখ: | ০৩ জুন ২০২৪ |
| আবেদনের মাধ্যম: | অনলাইনে |
| নিয়োগ প্রকাশের সূত্র: | www.joinnavy.navy.mil.bd |
| আবেদনের ঠিকানা: | অফিসিয়াল ওয়েবসাইট |
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

