এখানে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান (45th BCS Preliminiary Question Solution) করা হয়েছে
আপনারা নিশ্চই জানেন যে বিসিএস প্রস্তুতি শুরু করার পূর্বে বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করা কতটা গুরুত্বপূর্ণ। বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান অনুসরণ করলে বিসিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটি ধারনা তৈরি হয়। ফলে প্রার্থী সহজেই বুঝতে পারে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক কতটুকু পড়তে হবে এবং কতটুকু বাদ দিতে হবে। ফলে সামগ্রিক বিসিএস প্রস্তুতি আরও সহজ হয়ে যায়।সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের গভ জবস বিডি পেজে ভিজিট করুন।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান
পরীক্ষার তারিখঃ ১৯ মে ২০২৩
মোট নম্বরঃ ২০০
প্রশ্ন ১. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
সঠিক উত্তর: ক) ধ্বনি দৃশ্যমান
ব্যাখ্যা: ধ্বনি:
– ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
– ধ্বনি বলতে সাধারণভাবে আমরা যেকোন আওয়াজকেই বুঝে থাকি।
– ভাষার ধ্বনি হলো বাগ্যন্থের সাহায্যে উচ্চারিত এমন কিছু ধ্বনি, যা মনের ভাব প্রকাশের জন্য মানুষ ব্যবহার করে থাকে।
———
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, “কোনও ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, আমরা কতগুলি ধ্বনি পাই।”
ধ্বনিতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থে লিখেছেন, “অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি।”
———
মূল কথা হলো,
– অর্থবোধক ধ্বনি সমষ্টিই ভাষার প্রধান উপাদান।
– কিন্তু ধ্বনি দৃশ্যমান নয়, উচ্চারণীয় ও শ্রবণীয়।
– ধ্বনিকে দৃশ্যমান দেওয়ার জন্য বা লিখিত আকারে প্রকাশ করার জন্যে প্রয়োজন হয় এক প্রকার সংকেত বা চিহ্নের। এই সঙ্কেত বা চিহ্নকে বর্ণ বলে।
– ধ্বনি দৃশ্যমান না হলেও বর্ণ দৃশ্যমান হয়ে থাকে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
প্রশ্ন ২. স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
সঠিক উত্তর: খ) মুক্তাক্ষর
ব্যাখ্যা: অক্ষর (Syllable):
– বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশের নাম অক্ষর (Syllable)।
– অক্ষর দু প্রকার।
যথা: মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর।
—————
মুক্তাক্ষর:
যখন একটি অক্ষরে একটিই বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে।
অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলে। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
যেমন: ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’
এখানে (ভা) (লো) (বা) (সো) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলোই (১২টি) মুক্তাক্ষর।
– মুক্তাক্ষর U চিহ্ন দিয়ে বোঝানো হয়।
– মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করে ও তাকে প্রয়োজন মতো প্রলম্বিত করা চলে।
যেমন: অপরিচিত।
বদ্ধাক্ষর:
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে বদ্ধাক্ষর বলে।
বদ্ধ অর্থ্যাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে।
যেমন : ‘সোম বার দিনরাত হরতাল।
এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলোই (৬টি) বদ্ধাক্ষর।
বদ্ধাক্ষর ( – ) চিহ্ন দিয়ে বোঝানো হয়।
উৎস: বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
প্রশ্ন ৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
সঠিক উত্তর: ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
ব্যাখ্যা: প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে –
অপশন ক) তে প্রদত্ত ৩টি শব্দ – শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন – এর বানানই শুদ্ধ।
অপশন খ) এর দারিদ্র্য বানান শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন গ) দরিদ্রতা শুদ্ধ হলেও অন্য দুটি বানান অশুদ্ধ।
অপশন ঘ) দরিদ্রতা ও সমীচীন – শুদ্ধ হলেও অন্য বানানটি অশুদ্ধ।
==============
• শিরশ্ছেদ (বিশেষ্য):
– এর সঠিক উচ্চারণ হচ্ছে শিরোশ্ছেদ।
অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ।
——————-
দরিদ্রতা (বিশেষ্য):
অর্থ: অসচ্ছলতা, নির্ধনতা ইত্যাদি।
এই শব্দটির অন্য শুদ্ধরূপ – ‘দারিদ্র্য’। এটিও বিশেষ্য পদ।
তাই এর সাথে ‘তা’ প্রত্যয় যোগ করা সঠিক নয়। কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে।
——————-
সমীচীন (বিশেষণ):
– এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন ৪. আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস’ শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?
ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) স্পেনিশ
সঠিক উত্তর: গ) গ্রিক
ব্যাখ্যা: কলম (qalam):
– শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ: কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী।
ইংরেজি Pen শব্দের সাথে এর
———-
কলম (qalam) শব্দটি আদি উৎস কলমোস (Kalamos/Κάλαμος) যা মূলত গ্রিক ভাষার শব্দ।
Kalamos/Κάλαμος শব্দের অর্থ – a reed, a pen.
– It refers to the writing instrument made from a reed or a similar material. This term was borrowed into various languages, including Arabic.
উৎস: আধুনিক বাংলা অভিধান ও Etymology (Language Forum) ওয়েবসাইট।
প্রশ্ন ৫. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।’ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ্
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) সুকুমার সেন
সঠিক উত্তর: ঘ) সুকুমার সেন
ব্যাখ্যা: প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি করেন প্রখ্যাত ভাষা-চিন্তক – সুকুমার সেন।
– তিনি তাঁর ‘ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের ‘ভাষা ও উপভাষা’ নামক অধ্যায়ে মন্তব্যটি করেন।
– গ্রন্থটি প্রথম ১৯৩৯ সালে প্রকাশিত হয়।
সুকুমার সেনের ভাষায় –
“মানুষমাত্রেই কোন না কোন সংসার-সীমানার অথবা সমাজগণ্ডীর অন্তর্গত। স্বাভাবিক অবস্থায় কোন ব্যক্তি সংসার অথবা সমাজ বিরহিত নয়। যে সংসার বা সমাজের মধ্যে মানুষ বাস করে সে সংসার ও সমাজভুক্ত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তাহার চিত্তা উদ্দেশ্য এবং কর্মগত সমতা কিছু না কিছু থাকিবেই। ভাষা এই সমতার প্রধান সাধন। ভাষার মধ্য দিয়া আদিম মানুষের সামাজিক প্রবৃত্তির প্রথম অঙ্কুর প্রকাশ পাইয়াছিল । ভাষার মধ্য দিয়াই সেই সামাজিক প্রবৃত্তি নানাদিকে নানাভাবে প্রসারিত হইয়া আদিম নরকে পশুত্বের অন্ধজড়তা হইতে উদ্ধার করিয়া তাহাকে মননশীল করিয়াছে। প্রকৃতির দাসত্ব হইতে মুক্তি পাইয়া মানুষ প্রকৃতির প্রভুত্বের অধিকারী হইয়াছে। ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও। লতা যেমন মঞ্চ-অবলম্বন না পাইলে বাড়িতে পারে না চিত্তাও তেমনি ভাষা-অবলম্বন ব্যতিরেকে বিচরণ করিতে অক্ষম।
পশুর সমাজ নাই এবং তাহা থাকিবার কথাও নয়। পশু একাকী অথবা জোড় বাঁধিয়া কিংবা দল লইয়া ঘুরিয়া বেড়ায়। কিন্তু পশুর দল পশুর “সমাজ” নয়, সে দলে একটিমাত্র পুরুষ-প্রাণী—কর্তা। সে দলকে সমাজ নয়, বরং পরিবার বলিতে পারি। পশুর জীবনধারণ শুধু বাঁচিয়া থাকা, সুতরাং তাহার পক্ষে ভাষা নিতান্ত অনাবশ্যক। তবে শারীরিক প্রয়োজনে অনেক পশু বিশেষ বিশেষ ডাক ডাকে।”
——————
সুকুমার সেন:
– জানুয়ারি, ১৯০০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন।
– তিনি ১৯৬৩ সালে রবীন্দ্র পুরস্কার, ১৯৮১ সালে বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন।
তাঁর অন্যান্য রচনা:
– বাংলা স্থান নাম,
– বাংলায় নারীর ভাষা,
– বাংলা সাহিত্যে গদ্য,
– ভারতীয় আর্য সাহিত্যের,
– ভারত কথার গ্রন্থিমোচন,
– রামকথার প্রাক ইতিহাস,
– বটতলার ছাপা ও ছবি,
– বনফুলের ফুলবন,
– কলকাতার কাহিনি ইত্যাদি।
উৎস: ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
প্রশ্ন ৬. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
ক) মানোএল দ্য আস্সুম্পসাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
সঠিক উত্তর: ক) মানোএল দ্য আস্সুম্পসাঁও
প্রশ্ন ৭. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
ক) অ
খ) আ
গ) ও
ঘ) এ
সঠিক উত্তর: ঘ) এ
প্রশ্ন ৮. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
সঠিক উত্তর: গ) তামসিক
প্রশ্ন ৯. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ক) পদান্বয়ী অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) অনুকার অব্যয়
সঠিক উত্তর: গ) অনন্বয়ী অব্যয়
প্রশ্ন ১০. নিচের কোনটি যৌগিক শব্দ?
ক) প্রবীণ
খ) জেঠামি
গ) সরোজ
ঘ) মিতালি
সঠিক উত্তর: ঘ) মিতালি
প্রশ্ন ১১. ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’- বাক্যটিতে কয়টি ভুল আছে?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) ভুল নেই
সঠিক উত্তর: গ) তিনটি
প্রশ্ন ১২. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
সঠিক উত্তর: ক) উপপদ
প্রশ্ন ১৩. ‘তোমার নাম কী?’-এখানে ‘কী’ কোন প্রকারের পদ?
ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
সঠিক উত্তর: গ) সর্বনাম
প্রশ্ন ১৪. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক) কুটিল
খ) জটিল
গ) বক্র
ঘ) গরল
সঠিক উত্তর: ঘ) গরল
প্রশ্ন ১৫. ‘Rank’ শব্দের বাংলা পরিভাষা কী?
ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
সঠিক উত্তর: খ) পদমর্যাদা
প্রশ্ন ১৬. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্র মোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
সঠিক উত্তর: ক) প্রবোধচন্দ্র বাগচী
প্রশ্ন ১৭. ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
সঠিক উত্তর: খ) লক্ষ্মণ সেনের
প্রশ্ন ১৮. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
সঠিক উত্তর: ক) ব্রজবুলি
প্রশ্ন ১৯. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
ক) দৌলত উজির বাহরাম খাঁ
খ) সাবিরিদ খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
সঠিক উত্তর: ঘ) সৈয়দ নূরুদ্দীন
প্রশ্ন ২০. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
ক) রসুল বিজয়
খ) মক্কা বিজয়
গ) রসুলচরিত
ঘ) মক্কানামা
সঠিক উত্তর: ক) রসুল বিজয়
প্রশ্ন ২১. ‘বিদ্যাসাগর ও বাঙালি সমাজ’ গ্রন্থের রচয়িতা কে?
ক) বিনয় ঘোষ
খ) সুবিনয় ঘোষ
গ) বিনয় ভট্টাচার্য
ঘ) বিনয় বর্মণ
সঠিক উত্তর: ক) বিনয় ঘোষ
প্রশ্ন ২২. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন ২৩. প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
ক) ১৮৫৮ সালে
খ) ১৯৭৮ সালে
গ) ১৮৪৮ সালে
ঘ) ১৮৬৮ সালে
সঠিক উত্তর: ক) ১৮৫৮ সালে
প্রশ্ন ২৪. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
ক) চতুরঙ্গ
খ) চার অধ্যায়
গ) নৌকাডুবি
ঘ) ঘরে বাইরে
সঠিক উত্তর: ক) চতুরঙ্গ
প্রশ্ন ২৫. ‘তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু’- এই কবিতাংশটির রচয়িতা কে?
ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর: ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রশ্ন ২৬. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
ক) গো-জীবন
খ) ইসলামের জয়
গ) এর উপায় কী
ঘ) বসন্তকুমারী নাটক
সঠিক উত্তর: ক) গো-জীবন
প্রশ্ন ২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৬ বছর
সঠিক উত্তর: ঘ) ১৬ বছর
প্রশ্ন ২৮. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
ক) ইছামতি
খ) মেঘমল্লার
গ) মৌরিফুল
ঘ) যাত্রাবদল
সঠিক উত্তর: ক) ইছামতি
প্রশ্ন ২৯. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) যুগ-বাণী
খ) রুদ্র-মঙ্গল
গ) দুর্দিনের যাত্রী
ঘ) রাজবন্দির জবানবন্দি
সঠিক উত্তর: খ) রুদ্র-মঙ্গল
প্রশ্ন ৩০. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
খ) জসীম উদ্দীনকে
গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
সঠিক উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
প্রশ্ন ৩১. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’- এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
ক) শেখ নাসেরকে
খ) শেখ কামালকে
গ) শেখ হাসিনাকে
ঘ) শেখ রেহেনাকে
সঠিক উত্তর: খ) শেখ কামালকে
প্রশ্ন ৩২. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
ক) গাইবান্ধায়
খ) বগুড়ায়
গ) ঢাকায়
ঘ) সিরাজগঞ্জে
সঠিক উত্তর: ক) গাইবান্ধায়
প্রশ্ন ৩৩. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
ক) স্বরবৃত্ত ছন্দ
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) মাত্রাবৃত্ত ছন্দ
ঘ) গৈরিশ ছন্দ
সঠিক উত্তর: খ) অক্ষরবৃত্ত ছন্দ
প্রশ্ন ৩৪. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) সৈয়দ শামসুল হক
খ) শামসুর রাহমান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর: খ) শামসুর রাহমান
প্রশ্ন ৩৫. ‘দুর্দিনের দিনলিপি’ স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?
ক) আবুল ফজল
খ) আবদুল কাদির
গ) জাহানারা ইমাম
ঘ) মুশতারি শফী
সঠিক উত্তর: ক) আবুল ফজল
প্রশ্ন ৩৬. She insisted on _____ leaving the house.
ক) he
খ) him
গ) himself
ঘ) his
সঠিক উত্তর: ঘ) his
প্রশ্ন ৩৭. The phrase ‘Achilles heel’ means–
ক) a strong point
খ) a strong solution
গ) a weak point
ঘ) a permanent solution
সঠিক উত্তর: গ) a weak point
প্রশ্ন ৩৮. He does not adhere __ any principle.
ক) by
খ) in
গ) at
ঘ) to
সঠিক উত্তর: ঘ) to
প্রশ্ন ৩৯. Millennium is a period of –
ক) 100 year
খ) 1000 year
গ) 1 million year
ঘ) 1 billion year
সঠিক উত্তর: খ) 1000 year
প্রশ্ন ৪০. Identify the passive form of the following sentence: “Who has broken this Jug?”
ক) By whom has this Jug been broken?
খ) By whom has this Jug broken?
গ) By whom this Jug has been broken?
ঘ) Whom has this Jug been broken?
সঠিক উত্তর: ক) By whom has this Jug been broken?
প্রশ্ন ৪১. Who is not a Victorian Poet?
ক) Alfred Tennyson
খ) Robert Browning
গ) William Wordsworth
ঘ) Matthew Arnold
সঠিক উত্তর: গ) William Wordsworth
প্রশ্ন ৪২. Which of the following novels was written by George Orwell?
ক) 1984
খ) Brave New World
গ) A Clockwork Orange
ঘ) For Whom the Bell Tolls
সঠিক উত্তর: ক) 1984
প্রশ্ন ৪৩. Identify the correct sentence:
ক) She speaks English like English
খ) She speaks the English like English
গ) She speaks the English like the English
ঘ) She speaks English like the English
সঠিক উত্তর: ঘ) She speaks English like the English
প্রশ্ন ৪৪. When one makes a promise, one must not go________ on it.
ক) forward
খ) back
গ) by
ঘ) around
সঠিক উত্তর: খ) back
প্রশ্ন ৪৫. I can’t put up with him anymore. Here, “put up with” means:
ক) To protect
খ) To terminate
গ) To tolerate
ঘ) To prevent
সঠিক উত্তর: গ) To tolerate
প্রশ্ন ৪৬. The poem ”To his Coy Mistress” was written by-
ক) Andrew Marvell
খ) John Donne
গ) George Herbert
ঘ) Henry Vaughan
সঠিক উত্তর: ক) Andrew Marvell
প্রশ্ন ৪৭. The synonym of ‘altitude’ is –
ক) height
খ) width
গ) length
ঘ) depth
সঠিক উত্তর: ক) height
প্রশ্ন ৪৮. The character, Elizabeth Bennett, appears in the novel-
ক) Pride and Prejudice
খ) Tess of the D’llrberville
গ) Wuthering Heights
ঘ) Jane Eyre
সঠিক উত্তর: ক) Pride and Prejudice
প্রশ্ন ৪৯. This could have worked if I _______ been more far-sighted.
ক) have
খ) had
গ) might
ঘ) would
সঠিক উত্তর: খ) had
প্রশ্ন ৫০. What may be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word, ”arrogant” means—
ক) rude
খ) gracious
গ) coarse
ঘ) pretentious
সঠিক উত্তর: ক) rude
প্রশ্ন ৫১. Don Juan was composed by—
ক) W.B. Yeats
খ) E.B. Browning
গ) George Gordon Byron
ঘ) Alexander Pope
সঠিক উত্তর: গ) George Gordon Byron
প্রশ্ন ৫২. Identify the imperative sentence:
ক) Shut up!
খ) Shahin is playing football.
গ) I shall cook dinner now.
ঘ) What is your name?
সঠিক উত্তর: ক) Shut up!
প্রশ্ন ৫৩. ”Black Death” is the name of a—
ক) fever
খ) black fever
গ) plague pandemic
ঘ) death of black people
সঠিক উত্তর: গ) plague pandemic
প্রশ্ন ৫৪. ‘Ulysses’ is a poem written by—
ক) Robert Browning
খ) Wordsworth
গ) S.T. Coleridge
ঘ) Alfred Tennyson
সঠিক উত্তর: ঘ) Alfred Tennyson
প্রশ্ন ৫৫. Who wrote the poem ‘Ozymandias’?
ক) Thomas Hardy
খ) Robert Frost
গ) P.B. Shelley
ঘ) Edmund Spenser
সঠিক উত্তর: গ) P.B. Shelley
প্রশ্ন ৫৬. Clym Yeobright is the protagonist of the novel—
ক) David Copperfield
খ) Adam Bede
গ) A Passage to India
ঘ) The Return of the Native
সঠিক উত্তর: ঘ) The Return of the Native
প্রশ্ন ৫৭. The train is running ______ forty miles an hour.
ক) on
খ) to
গ) at
ঘ) for
সঠিক উত্তর: গ) at
প্রশ্ন ৫৮. He divided the money ______ the two children.
ক) between
খ) over
গ) among
ঘ) in between
সঠিক উত্তর: ক) between
প্রশ্ন ৫৯. No one can______ that he is clever.
ক) defy
খ) deny
গ) admire
ঘ) denounce
সঠিক উত্তর: খ) deny
প্রশ্ন ৬০. Choose the right form of verb:
The boy (to lie) on the floor yesterday.
ক) lies
খ) lied
গ) lay
ঘ) layed
সঠিক উত্তর: গ) lay
প্রশ্ন ৬১. She played on the flute. Passive form is—
ক) The flute was played by her.
খ) The flute was played on by her.
গ) The flute was played to her.
ঘ) The flute was being played by her.
সঠিক উত্তর: খ) The flute was played on by her.
প্রশ্ন ৬২. Antonym for Adieu__________.
ক) Farewell
খ) Good bye
গ) Hello
ঘ) Valediction
সঠিক উত্তর: গ) Hello
প্রশ্ন ৬৩. ‘Walk fast lest you should miss the train’. This is a—
ক) Simple sentence
খ) Compound sentence
গ) Complex sentence
ঘ) Interrogative sentence
সঠিক উত্তর: গ) Complex sentence
প্রশ্ন ৬৪. A number of singers in a church is called—
ক) Choir
খ) Cast
গ) Claque
ঘ) Clump
সঠিক উত্তর: ক) Choir
প্রশ্ন ৬৫. Put the right word in the blank.
”He reached the_________of his literary career.”
ক) abattoir
খ) acme
গ) admonish
ঘ) abdicate
সঠিক উত্তর: খ) acme
প্রশ্ন ৬৬. Anger may be compared ______fire.
ক) to
খ) within
গ) against
ঘ) into
সঠিক উত্তর: ক) to
প্রশ্ন ৬৭. Choose the correct sentence:
ক) He discussed the matter.
খ) He discussed about the mater.
গ) He discussed on the matter.
ঘ) None of the above
সঠিক উত্তর: ক) He discussed the matter.
প্রশ্ন ৬৮. Identify the correctly spelt word.
ক) Horroscope
খ) Pneumonia
গ) Occassion
ঘ) Embarass
সঠিক উত্তর: খ) Pneumonia
প্রশ্ন ৬৯. Desdemona is a character in the following Shakespearean play :
ক) Macbeth
খ) Othello
গ) Hamlet
ঘ) King Lear
সঠিক উত্তর: খ) Othello
প্রশ্ন ৭০. Meteorology is related to –
ক) concrete slabs
খ) motor vehicles
গ) weather forecasting
ঘ) motor neurone disease
সঠিক উত্তর: গ) weather forecasting
প্রশ্ন ৭১. x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত?
ক) x2y2(x + y)
খ) xy(x2 + y2)
গ) x2y(x + y)2
ঘ) xy2(x2 + y)
সঠিক উত্তর: গ) x2y(x + y)2
প্রশ্ন ৭২. যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
ক) 6 : 9 : 14
খ) 10 : 15 : 21
গ) 2 : 5 : 7
ঘ) 3 : 5 : 7
সঠিক উত্তর: খ) 10 : 15 : 21
প্রশ্ন ৭৩. জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
ক) 0%
খ) 1%
গ) 5%
ঘ) 10%
সঠিক উত্তর: খ) 1%
প্রশ্ন ৭৪. (x + 5)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
ক) 3, 10
খ) 10, 15
গ) 15, 25
ঘ) 10, 25
সঠিক উত্তর: ঘ) 10, 25
প্রশ্ন ৭৫. নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
ক) x/y = y/2
খ) x2 + y = 1
গ) x/y = 1/2
ঘ) x = 1/y
সঠিক উত্তর: গ) x/y = 1/2
প্রশ্ন ৭৬. p + q = 5 এবং p – q = 3 হলে p2 + q2 এর মান কত?
ক) 8
খ) 17
গ) 19
ঘ) 34
সঠিক উত্তর: খ) 17
প্রশ্ন ৭৭. যদি log(a/b) + log(b/a) = log(a + b) হয়, তবে-
ক) a + b = 1
খ) a – b = 1
গ) a = b
ঘ) a2 – b2 = 1
সঠিক উত্তর: ক) a + b = 1
প্রশ্ন ৭৮. 2x + 7 = 4x + 2 হলে x এর মান কত?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 6
সঠিক উত্তর: খ) 3
প্রশ্ন ৭৯. 1/√3, – 1, √3, ……… ধারটির পঞ্চম পদ কত?
ক) – √3
খ) 9
গ) – 9√3
ঘ) 3√3
সঠিক উত্তর: ঘ) 3√3
প্রশ্ন ৮০. যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, θ = ?
ক) 30°
খ) 45°
গ) 60°
ঘ) 0°
সঠিক উত্তর: গ) 60°
প্রশ্ন ৮১. একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
ক) 4π
খ) 3π
গ) 2π
ঘ) π
সঠিক উত্তর: গ) 2π
প্রশ্ন ৮২. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
ক) 30°
খ) 60°
গ) 80°
ঘ) 90°
সঠিক উত্তর: ঘ) 90°
প্রশ্ন ৮৩. 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
ক) 1/2
খ) 1/3
গ) 3/10
ঘ) 7/10
সঠিক উত্তর: গ) 3/10
প্রশ্ন ৮৪. 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
ক) 96
খ) 120
গ) 24
ঘ) 144
সঠিক উত্তর: ক) 96
প্রশ্ন ৮৫. A = {x ∈ N : x2 – 5x – 14 = 0} হলে A = ?
ক) {6, 1}
খ) {- 2, 7}
গ) {2, 7}
ঘ) {7}
সঠিক উত্তর: ঘ) {7}
প্রশ্ন ৮৬. নিচের কোনটি চার্লসের সূত্র?
ক) V ∝ T
খ) PV = K
গ) V ∝ n
ঘ) P ∝ T
সঠিক উত্তর: ক) V ∝ T
প্রশ্ন ৮৭. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
ক) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
খ) দেহ-কেন্দ্রিক ঘনকাকার
গ) সংঘবদ্ধ-ঘনকাকার
ঘ) সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
সঠিক উত্তর: ক) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
প্রশ্ন ৮৮. নিচের কোনটি প্রাইমারি দূষক?
ক) SO3
খ) N2O5
গ) NO
ঘ) HNO3
সঠিক উত্তর: গ) NO
প্রশ্ন ৮৯. HPLC এর পূর্ণরূপ কী?
ক) High pressure liquid chromatography
খ) High power liquid chromatography
গ) High plant liquid chromatography
ঘ) High performance liquid chromatography
সঠিক উত্তর: ঘ) High performance liquid chromatography
প্রশ্ন ৯০. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
ক) SiO2
খ) Na2CO3
গ) Fe2O3
ঘ) NaNO3
সঠিক উত্তর: ক) SiO2
প্রশ্ন ৯১. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
ক) Na2O
খ) ZnO
গ) Al2O3
ঘ) CuO
সঠিক উত্তর: খ) ZnO
প্রশ্ন ৯২. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা –
ক) ৪৪ টি
খ) ৪২ টি
গ) ৪৬ টি
ঘ) ৪৮ টি
সঠিক উত্তর: গ) ৪৬ টি
প্রশ্ন ৯৩. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
ক) ৪ : ১ : ১
খ) ৪ : ২ : ২
গ) ৪ : ২ : ৩
ঘ) ৪ : ৩ : ২
সঠিক উত্তর: ক) ৪ : ১ : ১
প্রশ্ন ৯৪. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
ক) চারটি
খ) পাঁচটি
গ) তিনটি
ঘ) দুইটি
সঠিক উত্তর: ক) চারটি
প্রশ্ন ৯৫. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৩৩
খ) ৩৮
গ) ৩৬
ঘ) ৪৪
সঠিক উত্তর: ক) ৩৩
প্রশ্ন ৯৬. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ক) ট্যাকোমিটার
খ) অ্যালটিমিটার
গ) ওডোমিটার
ঘ) অডিওমিটার
সঠিক উত্তর: ক) ট্যাকোমিটার
প্রশ্ন ৯৭. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় –
ক) রেডিও ওয়েভ
খ) অবলোহিত রশ্মি
গ) আলট্রা ভায়োলেট
ঘ) দৃশ্যমান রশ্মি
সঠিক উত্তর: ক) রেডিও ওয়েভ
প্রশ্ন ৯৮. অণুজীব বিজ্ঞানের জনক কে?
ক) রবার্ট কক্
খ) লুইস পাস্তুর
গ) এডওয়ার্ড জেনার
ঘ) এন্টনি ভন লিউয়েনহুক
সঠিক উত্তর: ঘ) এন্টনি ভন লিউয়েনহুক
প্রশ্ন ৯৯. বাতাস একটি –
ক) ডায়াচুম্বকীয় পদার্থ
খ) প্যারাচুম্বকীয় পদার্থ
গ) ফেরোচুম্বকীয় পদার্থ
ঘ) অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ
সঠিক উত্তর: খ) প্যারাচুম্বকীয় পদার্থ
প্রশ্ন ১০০. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল –
ক) অক্সিজেন
খ) কার্বন-ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: ঘ) হাইড্রোজেন
প্রশ্ন ১০১. GPU-এর পূর্ণরূপ কী?
ক) Graph Processing Unit
খ) Graphic Processing Unit
গ) Graphics Processing Unit
ঘ) Geographical Processing Unit
সঠিক উত্তর: গ) Graphics Processing Unit
প্রশ্ন ১০২. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
ক) Register
খ) ROM
গ) Flags
ঘ) Output Unit
সঠিক উত্তর: ক) Register
প্রশ্ন ১০৩. DBMS-এর পূর্ণরূপ কী?
ক) Data Backup Management System
খ) Database Management Service
গ) Database Management System
ঘ) Data of Binary Management System
সঠিক উত্তর: গ) Database Management System
প্রশ্ন ১০৪. 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?
ক) 10
খ) 11
গ) 12
ঘ) 14
সঠিক উত্তর: খ) 11
প্রশ্ন ১০৫. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:
ক) (762)8
খ) (1372)8
গ) (228)8
ঘ) (1482)8
সঠিক উত্তর: খ) (1372)8
প্রশ্ন ১০৬. এম্বেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?
ক) RAM
খ) হার্ডডিস্ক ড্রাইভ
গ) ফ্লাশ মেমোরি
ঘ) অপটিকাল ডিস্ক ড্রাইভ
সঠিক উত্তর: ক) RAM
প্রশ্ন ১০৭. নিচের কোনটি Spyware এর উদাহরণ?
ক) Key loggers
খ) Avast
গ) Norton
ঘ) Kasparasky
সঠিক উত্তর: ক) Key loggers
প্রশ্ন ১০৮. IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Adders?
ক) 8.8.7.6
খ) 8.7.8.6
গ) 8.8.8.6
ঘ) 8.8.8.8
সঠিক উত্তর: ঘ) 8.8.8.8
প্রশ্ন ১০৯. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?
ক) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
খ) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
ঘ) সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।
সঠিক উত্তর: গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন ১১০. ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?
ক) HTTP
খ) FTP
গ) DNS
ঘ) TCP/IP
সঠিক উত্তর: ঘ) TCP/IP
প্রশ্ন ১১১. একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?
ক) রাউটার
খ) ওয়েব সার্ভার
গ) ব্রীজ
ঘ) হাব
সঠিক উত্তর: ক) রাউটার
প্রশ্ন ১১২. প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?
ক) Phishing
খ) Spamming
গ) Ransom ware
ঘ) Sniffing
সঠিক উত্তর: ক) Phishing
প্রশ্ন ১১৩. চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
ক) তথ্য সংরক্ষণ
খ) ইমেজ বিশ্লেষণ
গ) রোগী পর্যবেক্ষণ
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো
প্রশ্ন ১১৪. নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?
ক) XOR
খ) AND
গ) NOR
ঘ) OR
সঠিক উত্তর: গ) NOR
প্রশ্ন ১১৫. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
ক) On-demand self service
খ) Broad network access
গ) Limited customization
ঘ) Physical ownership of servers
সঠিক উত্তর: ঘ) Physical ownership of servers
প্রশ্ন ১১৬. কোন সংখ্যাটি পরে আসবে?
৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
ক) ১/৮
খ) ১/৪
গ) ১/৫
ঘ) ১/৬
সঠিক উত্তর: ক) ১/৮
প্রশ্ন ১১৭. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
ক) ৪ পয়সা
খ) ৯৪ পয়সা
গ) ৮ পয়সা
ঘ) ৮৪ পয়সা
সঠিক উত্তর: ঘ) ৮৪ পয়সা
প্রশ্ন ১১৮. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
ক) সত্য
খ) মিথ্যা
গ) অনিশ্চিত
ঘ) আংশিক সত্য
সঠিক উত্তর: গ) অনিশ্চিত
প্রশ্ন ১১৯. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?
ক) ৭
খ) ৮
গ) .৩৩
ঘ) .৩১
সঠিক উত্তর: ঘ) .৩১
প্রশ্ন ১২০. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?
ক) ৮ ফুট
খ) ৭ ফুট
গ) ৬ ফুট
ঘ) ১০ ফুট
সঠিক উত্তর: গ) ৬ ফুট
প্রশ্ন ১২১. কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে?
ক)

খ)

গ)

ঘ)

সঠিক উত্তর: ক)

প্রশ্ন ১২২. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে?
১, ২, ৪, ৭, ১১, ?
ক) ১৪
খ) ১৫
গ) ১৬
ঘ) ১৮
সঠিক উত্তর: গ) ১৬

