Navy Civil Job Circular 2024 – বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Navy Civil Job Circular 2024 – বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Navy Civil Job Circular 2024) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগটি তাদের www.joinnavy.navy.mil.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। নৌবাহিনী বেসামরিক জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে/সরাসরি  আবেদন করতে পারবেন। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের গভ জবস বিডি পেজে ভিজিট করুন।

চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ নৌবাহিনীতে, বাংলাদেশ নেভাল একাডেমি,পতেঙ্গা, চট্টগ্রাম-এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নেবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত ও যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

পদের নামঃ ডেমনস্ট্রেটর (পদার্থবিদ্যা ল্যাব)
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) অথবা গণিত, পদার্থ, রসায়নসহ স্নাতক পাস ডিগ্রি। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০ সহ স্নাতক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ ডেমনস্ট্রেটর হিসেবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম ০১ (এক) বছর চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতনঃ ২৬,০০০/- টাকা।

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীগণকে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনাসহ পূর্ণ জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রসহ আবেদনপত্র (মোবাইল নম্বর উল্লেখসহ) আগামী ১০ জুলাই ২০২৪ তারিখের মধ্যে কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম এর বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ১০ জুলাই ২০২৪ তারিখ বিকেল ০৪ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Navy Civil Job Circular 2024

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ নৌবাহিনী
নিয়োগ প্রকাশের তারিখ:০৩ জুন ২০২৪
পদের সংখ্যা:০১টি
বয়সসীমা:বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.joinnavy.navy.mil.bd
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:১০ জুলাই ২০২৪
আবেদনের মাধ্যম:ডাকযোগে/সরাসরি 
আবেদনের ওয়েব সাইট:http://bndcp.teletalk.com.bd/
নিয়োগ প্রকাশের সূত্র:দৈনিক ইত্তেফাক

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top